ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইচ্ছে করেই হলেন করোনায় আক্রান্ত, অবশেষে মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২২,  3:00 PM

news image

চেক প্রজাতন্ত্রের লোকসংগীত শিল্পী হানা হোরকা ইচ্ছে করেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অ্যাসোনেন্স ব্যান্ডের ভোকাল ৫৭ বছর বয়সী ওই গায়িকা রোববার মারা যান বলে নিশ্চিত করেছেন তার ছেলে জেন রেক। পরিবার জানিয়েছে, তিনি করোনাভাইরাসকে তেমন পাত্তা দিতেন না, প্রতিরোধে কোন ভ্যাকসিনও গ্রহণ করতে চাননি। ফলে দেশটির নিয়মানুযায়ী স্বাভাবিক চলাফেলা করতে করোনা ভ্যাকসিন গ্রহণ না করেও করোনা থেকে সেরে উঠার পাস ব্যবহার করার উদ্দেশ্যেই তিনি পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে করোনা আক্রান্ত হন।

এএফপির অনলাইন প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চেক প্রজাতন্ত্রে নাগরিকদের কেনাকাটা, ভ্রমণ, পানশালা বা রেস্টুরেন্টে গমনের জন্য জন্য করোনা ভ্যাকসিনের সনদপত্র বা সাম্প্রতিক সময়ে করোনা থেকে সেরে উঠার প্রমাণপত্র দেখাতো হয়। ছেলে রেক স্থানীয় একটি রেডিও’কে দেয়া সাক্ষাৎকারে জানান, তিনি এবং তার বাবা ক্রিসমাসের আগে করোনা আক্রান্ত হবার পর হানা তাদের সংস্পর্শ এড়াতে চাইতো না। তিনি সেচ্ছায় করোনা আক্রান্ত হয়েছিলেন পরবর্তী সময়ে। ছেলে ও স্বামী করোনার ভ্যাকসিন নিলেও হানা করোনার ভ্যাকসিন নেন নি। মারা যাওয়ার দুইদিন আগেও তিনি ভাল আছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম