ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২৫,  5:01 PM

news image

ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে একটি পিকআপ ভ্যান ও একটি স্পোর্ট ইউটিলিটি যানের (এসইউভি) মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে মান্তা উপকূলীয় শহর ও পানামা টুপি উৎপাদনের জন্য খ্যাত মন্টেক্রিস্টি শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইকুয়েডর ট্রাফিক কমিশনের তদন্ত কর্মকর্তা হুয়ান কার্লোস মার্তিয়ো সাংবাদিকদের বলেন, “আমরা ধারণা করছি, কোনো একটি যানবাহন বিপরীত লেনে উঠে গিয়েছিল।” স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় ও ১১ বছর বয়সী দুটি শিশুও রয়েছে। মার্তিয়ো আরও বলেন, নিহতের সংখ্যা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত একটি গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম