ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইকুয়েডরে নাইটক্লাবে গুলি করে ৮ জনকে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২৫,  4:38 PM

news image

ইকুয়েডরের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি নাইটক্লাবের বাইরে গুলি চালিয়ে আটজনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও দু’জন। সান্তা লুসিয়াতে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। এক প্রেস কনফারেন্সে পুলিশ কর্নেল জাভিয়ার চ্যাঙ্গো বলেন, গুলিতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয় এবং আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।  পুলিশ কর্নেল চ্যাঙ্গো বলেন, বন্দুকধারীরা দুটি পিকাপে করে এসে এলোপাথাড়ি গুলি চালায়। ন্যাপলোপের ওই নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ১ টা ১৫ মিনিটে এমন ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৮০০ কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা জানতে পারেনি পুলিশ। উল্লেখ্য, সান্তা লুসিয়া শহরটিতে প্রায় ৩৮ হাজার মানুষের বসবাস। সম্প্রতি এই রাজ্যে গ্যাং সহিংসতা ঠেকাতে দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবায়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম