ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় ১৩ বন্দি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  6:50 PM

news image

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় ১৩ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দেশটির সান্তো ডোমিঙ্গো শহরের একটি কারাগারে এই ঘটনা ঘটে। ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কারাগারের সহিংসতার জন্য এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে গ্যাংদের মধ্যে লড়াইকে দায়ী করেছে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসোর রক্ষণশীল সরকার। গত বছর ইকুয়েডরের বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দির প্রাণহানি হয়। ইকুয়েডরের কারাগার সংস্থা এসএনএআই টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, পুলিশ এবং সশস্ত্র বাহিনী কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছে। এর আগে ঘটনাটিকে তারা ‘বিরোধ’ বলে অভিহিত করেছিল। সংস্থাটি বলেছে, দুর্ভাগ্যবশত, দাঙ্গায় এখন পর্যন্ত ১৩ জন বন্দি মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন বলে কেন্দ্রের কর্মীরা রিপোর্ট করেছেন। যদিও হতাহতের চূড়ান্ত সংখ্যা অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম