ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ইকুয়েডর-পেরুতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২৩,  4:32 PM

news image

এবার দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর ও প্রতিবেশী পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ইকুয়েডরে কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় শনিবার ইকুয়েডরের উপকূলীয় দক্ষিণাঞ্চল এবং পেরুর

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলে জানিয়েছে। মূলত গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬৬.৪ কিমি (৪১.৩ মাইল) গভীরতায় আঘাত হানে এই ভূমিকম্প। অবশ্য ভূমিকম্পের কারণে সুনামি হওয়ার কোনও আশঙ্কা দেখা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে পেরুর কর্তৃপক্ষ জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। সূত্র: রয়টার্স, সিবিএস নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম