ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

ইউরোপের শীর্ষ আদালতে হিজাব নিষিদ্ধের পক্ষে রায়

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  10:35 AM

news image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালত এক রায়ে বলেছেন, এটির সদস্য দেশগুলোর যে কোনো প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে কর্মস্থলে নারীদের হিজাব নিষিদ্ধ করতে পারবেন। লুক্সেমবার্গে অবস্থিত কোর্ট অব জাস্টিস অব দি ইউরোপিয়ান ইউনিয়ন বা সিজেইইউ বেলজিয়ামের একটি মামলা নিষ্পত্তি করতে গিয়ে এ রায় দিয়েছেন। খবর মিডলইস্ট আইয়ের। বেলজিয়ামের এসসিআরএল কোম্পানিতে কর্মরত এক মুসলিম নারী হিজাব পরিধান করার অধিকারের দাবিতে ২০১৮ সালে সে দেশের একটি আদালতের শরণাপন্ন হয়েছিলেন। ওই নারী আদালতে অভিযোগ করেছিলেন, এসসিআরএলের একটি আইনের কারণে তিনি মাথায় হিজাব পরতে পারছেন না, যার ফলে তার ধর্মীয় স্বাধীনতা ব্যাহত হচ্ছে। বেলজিয়ামের একটি আদালতে শুনানির পর মামলাটিকে ইইউর শীর্ষ আদালতে পাঠানো হয়। সিজেইইউর রায়ে বলা হয়েছে, হিজাব নিষিদ্ধ করার আইনের কারণে যদি কোনো ধর্ম বা বর্ণের মানুষের জন্য সমস্যা তৈরি হয়, তা হলে সংশ্লিষ্ট কোম্পানিকে আদালতে প্রমাণ করতে হবে যে, আইনটি প্রয়োগ করা জরুরি। বেলজিয়ামের কোম্পানিটি আদালতে দাবি করেছে, কোনো ধর্মের প্রতি বিদ্বেষের কারণে নয়; বরং তারা তাদের সব কর্মীর জন্য মাথা উন্মুক্ত রাখা বাধ্যতামূলক করেছে। তাদের দাবি, অন্য কোনো ধর্মের অনুসারীরাও হ্যাট বা অন্য কোনো পোশাক দিয়ে তাদের মাথা ঢাকতে পারবে না। পর্যবেক্ষকরা বলছেন, অন্য কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখার প্রয়োজন নেই, ফলে বেলজিয়ামের কোম্পানিটি যে দাবি করেছে তা যথার্থ নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম