ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেন যুদ্ধে ‘রাশিয়াকে অস্ত্র দেবে না চীন’

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ, ২০২২,  6:30 PM

news image

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থনে অস্ত্র-গোলাবারুদ পাঠাবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত রোববার বলেছেন, ‘সংকট কমাতে সম্ভাব্য সবকিছু করবে বেইজিং।’ খবর বিবিসির। এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বলেছিলেন, বেইজিং মস্কোকে কোনো সামরিক সহায়তা দিলে তার ‘পরিণাম ভোগ করতে হবে’। এর পরেই চীনের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং। তবে, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে রাজি হওয়ার খবরকে ‘তথ্যবিকৃতি’ বলে গত সপ্তাহেই উড়িয়ে দিয়েছিল চীন। তবে, ইউক্রেনে হামলা করা রাশিয়াকে ভর্ৎসনা করতে নারাজ চীন। মার্কিন গণমাধ্যম সিবিএস-এর সঙ্গে কথা বলার একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত অভিযোগ করেন—পশ্চিমা বিশ্ব কেবল নিন্দাই জানাচ্ছে, যা কোনো কাজেই আসবে না। সংকট সমাধানের জন্য ভালো কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম