ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ইউক্রেন পুনর্নির্মাণে খরচ হবে ৪০ হাজার কোটি ডলার: বিশ্ব ব্যাংক

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২৩,  8:28 PM

news image

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পেরিয়ে গেছে। এ যুদ্ধ আর কতদিন চলবে তার হিসাব আপাতত কারও কাছে নেই। বরং সময় যত যাচ্ছে এই যুদ্ধ আরও বড় মাপে পৌঁছার আশঙ্কা তৈরি হচ্ছে। রাশিয়ার হামলায় প্রতিদিনই বিধ্বস্ত হচ্ছে ইউক্রেন। বিপর্যস্ত এই দেশটিকে পুনর্নির্মাণ বা পুনরুদ্ধার করতে আগামী ১০ বছরে ৪০ হাজার কোটি ডলারের বেশি খরচ হবে। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এই অনুমান প্রকাশ করা হয়েছে। বিধ্বস্ত শহর বা এলাকা থেকে ভবনের ধ্বংসস্তূপ সরাতেই খরচ হবে ৫০০ কোটি ডলার। বুধবার (২২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যে অনুমান ধরা হয়েছে তাকে ন্যুনতম হিসেবে বিবেচনা করা উচিত। কারণ যুদ্ধ চলতে থাকলে খরচও বাড়তে থাকবে। বিশ্ব ব্যাংক ক্ষয়ক্ষতির অনুমান করার ক্ষেত্রে ইউক্রেন সরকার, ইউরোপীয় কমিশন ও যুক্তরাষ্ট্রের তথ্য নিয়েছে। এর আগে সেপ্টেম্বরে ব্যাংকটি এক প্রতিবেদনে জানিয়েছিল ইউক্রেন পুনর্নির্মাণে খরচ হবে প্রায় সাড়ে ৩০ হাজার কোটি ডলারপ্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের কারণে ইউক্রেনে ২০ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাঁচটির মধ্যে একটির বেশি জনস্বাস্থ্য প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়েছে ৬৫০টি অ্যাম্বুলেন্স। তাছাড়া ৪৬১ শিশুসহ নয় হাজার ৬৫৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বুধবার বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়ার ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে বলেছেন, ইউক্রেনের পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে। সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম