ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

ইউক্রেনে যুদ্ধের নিন্দা জানালেন পোপ ফ্রান্সিস

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২২,  4:48 PM

news image

ইউরোপের দেশ ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে পোপ ফ্রান্সিস রবিবার (২৭ মার্চ) ইউক্রেন যুদ্ধের নিন্দা করে বলেছেন, সেখানে নিষ্ঠুর ও বিবেকহীন যুদ্ধের বর্বরোচিত কর্মকাণ্ড ভবিষ্যত ধ্বংস করছে।  প্রার্থনা শেষে পোপ বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর থেকে, এই নিষ্ঠুর ও অর্থহীন যুদ্ধের এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। ইউক্রেনের দুই শিশুর মধ্যে একজন বাস্তুচ্যুত উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ শুধুমাত্র বর্তমানকেই ধ্বংস করে না, বরং একটি সমাজের ভবিষ্যৎও ধ্বংস করে।  সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া তীর্থযাত্রীদের উদ্দেশে পোপ তার বাসভবন থেকে বলেন, যুদ্ধের পাশবিক কর্মকাণ্ড- বর্বরোচিত ও নিন্দনীয়! পোপ ফ্রান্সিস একাধিক অনুষ্ঠানে সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনে গণহত্যার নিন্দা করেছেন।- সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম