ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেনে যুদ্ধের কারণে কোভিড পরিস্থিতি অবনতির আশঙ্কা ডব্লিউএইচও’র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২২,  6:56 PM

news image

ইউক্রেনে হামলাকারী রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান যুদ্ধ কোভিড-১৯ মহামারিকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। স্থানীয় সময় রোববার এমন শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে সংস্থাটি বলেছে, তারা সংক্রামক রোগের বিস্তার রোধে সম্ভাব্য আরও কাজ করার চেষ্টা করছে। খবর সিএনএনের। ডব্লিউএইচও বলছে—যুদ্ধ সংশ্লিষ্ট অঞ্চলে কোভিড সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। তবে, ইউক্রেনে টিকা দেওয়ার হার কম হওয়ায় যুদ্ধ পরিস্থিতিতে আরও গুরুতর রোগ এবং মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ছাড়া ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে আশপাশের যেসব অঞ্চলে পালিয়েছে, তার মধ্যে কিছু অঞ্চলে টিকাদানের হার কম হওয়ায় ঝুঁকি থেকে যাচ্ছে বলে মনে করছে ডব্লিউএইচও। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’র তথ্য বলছে—ইউক্রেনে কোভিড টিকাদানের হার ৩৪ শতাংশের মতো। আর, প্রতিবেশী দেশ মলদোভায় এ হার আরও কম, ২৯ শতাংশের কাছাকাছি।ডব্লিউএইচও’র গতকাল রোববার প্রকাশিত কোভিড-১৯ পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন এবং আশপাশের দেশগুলোতে ৩ থেকে ৯ মার্চের মধ্যে নতুন করে কোভিডে আক্রান্ত শনাক্ত হয়েছে মোট সাত লাখ ৯১ হাজার ২১ জন। এবং ওই সময়ে কোভিডে মারা গেছে আট হাজার ১২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম