ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত: মস্কো

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৫,  4:58 PM

news image

একদিনে ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় শুক্রবার এই হামলা চালায় রাশিয়া। মস্কো থেকে সংবাদমাধ্যম তাস এ খবর জানায়। খবরে বলা হয়, ব্যাটলগ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ৪৩০ সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি যানবাহন ও ছয়টি কামান ধ্বংস  করা হয়েছে, যার মধ্যে দুটি পশ্চিমা-নির্মিত। এ হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে ও ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকার বসতি মুক্ত করে। তিনি বলেন, ‘আমরা জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের দুটি যান্ত্রিক, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড, একটি মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম