ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেনের ‘গুরুতর’ পরিস্থিতিতে সাহায্যের প্রস্তাব দিল চীন

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২২,  3:53 PM

news image

ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে ‘গুরুতর’ বলে আখ্যায়িত করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। একই সাথে তিনি সেখানে শান্তি প্রতিষ্ঠায় ‘ইতিবাচক ভূমিকা’ পালনের কথা বলেছেন। অবশ্য শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার ব্যাপারে কথা বললেও ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার জন্য রাশিয়ার কোনো সমালোচনা করেননি। এদিকে শুরু থেকেই ইউক্রেনে হামলার ব্যাপারে চীন রাশিয়ার পক্ষ নিয়েছে। তাই দেশটিতে রাশিয়ার সেনা অভিযানকে যুদ্ধ বা আক্রমণ বলতে নারাজ চীন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, মস্কো থেকে প্রচারিত ভুয়া সংবাদ ও মিথ্যা তথ্য প্রচারে সহযোগিতা করছে বেইজিং। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন যুদ্ধরত দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে চীন। তবে, দেশটির ভূমিকা পালনের খুব সামান্যই অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি দেশটির নিরপেক্ষ হিসেবে বিবেচিত না হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বার্ষিক সংবাদ সম্মেলনে লি সাংবাদিকদের বলেন, ‘সঙ্কটটির শান্তিপূর্ণ নিরসনে সহায়ক সকল চেষ্টার প্রতিই আমরা উৎসাহ ও সমর্থন জানাই। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল উত্তেজনা বৃদ্ধি রোধ করা, এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোধ করা। উল্লেখ্য, রাশিয়ার সেনা অভিযান পরিচালনার পরে ইউক্রেনে মোট ৭ লাখ ৯১ হাজার ডলারের সমপরিমাণ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ মানবিক সহায়তা প্রেরণ করছে বেইজিং। পাশাপাশি রাশিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে দেশটি। সূত্র : ভয়েস অব আমেরিকা/জাপান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম