ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

ইউক্রেনের হয়ে স্বেচ্ছায় যুুদ্ধে ৩ হাজার মার্কিনি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মার্চ, ২০২২,  7:02 PM

news image

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে ইউক্রেনের আহ্বানে প্রায় ৩ হাজার মার্কিনি সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি। ইউক্রেন দূতাবাসের ওই প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। খবর বিবিসির।  পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য সেনা পাঠাচ্ছে না। তবে অস্ত্র সরবরাহ করে দেশটিকে সহায়তা করছে। এমনকি তারা রাশিয়া এবং দেশটির নেতাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছে।এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যুদ্ধে সাহায্যের জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি 'আন্তর্জাতিক সেনাদল' গঠনের আহ্বান জানান। সেসময় তিনি অনুমান করেছিলেন ইউরোপ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে ১৬ হাজার স্বেচ্ছাসেবক  'আন্তর্জাতিক সেনাদল'-এ যোগ দিতে রাজি হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম