ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ইউক্রেনের সুমিতে বিমান হামলায় শিশুসহ নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২২,  7:50 PM

news image

ইউক্রেনের সুমি শহরের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান দিমিত্র ঝিভিৎস্কি বলেন, সোমবার রাতে সুমি ও আশপাশের এলাকায় বিমান হামলা হয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, স্থানীয় সময় রাত ১১টায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় শিশুসহ ১০ জনের বেশি নিহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ভিডিও শেয়ার করা ফেসবুক পোস্টে ঝিভিৎস্কি লেখেন, ‘শিশুদের হত্যা করা হচ্ছে। এর জন্য আমরা কখনোই ক্ষমা করব না।’ তবে বিবিসি বলছে, তারা স্বতন্ত্রভাবে ঝিভিৎস্কির দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম