ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

ইউক্রেনের রেলস্টেশনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  2:08 PM

news image

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কের রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২ এ দাঁড়িয়েছে। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম বার্তায় এ সংখ্যা নিশ্চিত করেন। খবর আল-জাজিরার। এক টেলিগ্রাম পোস্টে আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২ হয়েছে, এর মধ্যে অন্তত ৫ জন শিশু রয়েছে। এদিকে হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া আরও একটি যুদ্ধাপরাধ করেছে।  এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ার করেন জেলেনস্কি। ইউক্রেনের একেবারে পূর্বাঞ্চলে এখনো চালু থাকা স্টেশনগুলোর একটি ক্রামাতোরস্ক স্টেশন। শহরটির মেয়র আলেকসান্দের হনশারেঙ্কো বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে। তখন স্টেশনটিতে অন্তত চার হাজার মানুষ ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম