ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ইউক্রেনের দুই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  10:27 AM

news image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সে দেশের নিরাপত্তা সংস্থা-এসবিইউর প্রধান ও প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছেন। ইউক্রেনের এ দুটি শক্তিশালী সংস্থায় রাষ্ট্রদ্রোহের অনেক ঘটনার কথা উল্লেখ করে এমন পদক্ষেপ নেন জেলেনস্কি। খবর বিবিসির। জেলেনস্কির ভাষ্য—৬০ জনের বেশি সাবেক সরকারি কর্মচারী বর্তমানে রুশ-অধিকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে। তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মোট ৬৫১টি রাষ্ট্রদ্রোহ ও দেশবিরোধীদের সহযোগিতার মামলা করা হয়েছে। বরখাস্ত করা এসবিইউ প্রধান ইভান বাকানভ জেলেনস্কির শৈশবের বন্ধু। এদিকে,

বরখাস্ত হওয়ার ঘটনায় দুই কর্মকর্তা—ইভান বাকানভ ও ইরিনা ভেনেডিক্টোভা কোনো প্রতিক্রিয়া জানাননি। রোববার এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন : ‘রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে এ ধরনের একের পর এক অপরাধ ঘটে যাওয়ায়... সংশ্লিষ্ট [দুটি সংস্থার] প্রধানদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর প্রশ্ন উঠেছে ‘এসব প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হবে’, যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ ছাড়া ক্রিমিয়ার সাবেক এসবিইউ আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিচকে রাষ্ট্রদ্রোহের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছে ক্রিমিয়া দখল করে নেয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম