ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইউক্রেনের দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  4:42 PM

news image

ইউক্রেনের দিনিপ্রো শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এমন তথ্য জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর, ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো। শুক্রবার (১৫ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের। রেজিনচেঙ্কো তার ফেসবুক পেজে বলেছেন, রকেটগুলো একটি শিল্প কারখানা এবং তার পাশের একটি ব্যস্ত রাস্তায় আঘাত করেছে। এ হামলায় ৩ জন প্রাণ হারিয়েছেন এছাড়া আরও ১৫ জন আহত হয়েছে।

বর্তমানে তারা ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণ করছেন বলেও জানান তিনি। এদিকে ইউক্রনের বিমানবাহিনী জানায়, কাস্পিয়ান সাগরের ওপর থেকে বোমারু বিমান থেকে একটি কারখানার ওপর এ হামলা চালানো হয়। এ সময় ৪টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে ইউক্রেনীয় বিমানবাহিনী। ভিনিৎসিয়ার আক্রমণে ২৩ জন নিহত হওয়ার মাত্র ১ দিন পরেই দিনিপ্রোতে এ হামলা চালালো রাশিয়া। বর্তমানে রুশ বাহিনী ইউক্রেন হামলায় দূর্পাল্লার মিসাইল ব্যবহার করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম