ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার ৬০ সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  4:54 PM

news image

ইউক্রেনীয় সেনাবাহিনীর বাহিনীর দূরপাল্লার গোলাবর্ষণে প্রায় ৬০ জনের মতো রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার (১৯ নভেম্বর) কিয়েভ এই দাবি করে। রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সেল প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের হামলায় রুশ সেনাদের প্রাণহানির এই তথ্য সামনে আনেন। তিনি বলেন, বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে মিখাইলকভা শহরে গোলাবর্ষণ করলে রাশিয়ান সেনাদের প্রাণহানির এ ঘটনা ঘটে। রাশিয়ার সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে শহরটি পরিত্যাগ করে। এর বেশি বিস্তারিত আর কোনো তথ্য তিনি সামনে আনেননি। এদিকে ইউক্রেনের এমন দাবির প্রেক্ষিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি এবং রয়টার্সও স্বাধীনভাবে ইউক্রেনের সেনাবাহিনীর হতাহতের এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উন্নত রকেট সিস্টেম সরবরাহ করেছে। এর আগে গত বুধবার এইক্রেন দাবি করে, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের ৭০ কিলোমিটার ভেতরে ডেনেজনিকোভ গ্রামে গোলাবর্ষণে প্রায় ৫০ জন রুশ সেনা নিহত বা আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম