ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইউক্রেনের কয়েকটি শহরে মানবিক পরিস্থিতি ‘বিপর্যয়কর’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  12:36 PM

news image

ইউক্রেনের মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং ইতোমধ্যেই দেশটির বেশ কয়েকটি শহরে এটি বিপর্যয়কর হয়ে উঠেছে বলে জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক অভিযান শুরুর ১৭তম দিনে শনিবার (১২ মার্চ) একথা জানায় তারা। রোববার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনতসেভ বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ইউক্রেনের মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে এবং বেশ কিছু শহরে তা ইতোমধ্যেই বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।’ অবশ্য পূর্ব ইউরোপের এই দেশটির মানবিক পরিস্থিতির অবনতির পেছনে রাশিয়ার দোষ দেখছেন না মিখাইল মিজিনতসেভ।

ইউক্রেনের বেশ কয়েকটি শহরের আবাসিক এলাকায় মাইন স্থাপনের মাধ্যমে রাস্তা ও সেতুসহ বহু অবকাঠামো ধ্বংস এবং বেসামরিক নাগরিকদের বিদ্যুৎ, পানি, খাদ্য ও ওষুধের সংকটে রাখার জন্য তিনি দেশটির ‘জাতীয়তাবাদীদের’ অভিযুক্ত করেন। মিজিনতসেভ আরও বলেছেন, রুশ সেনাদের হাতে অবরুদ্ধ ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে ‘জাতীয়তাবাদীরা’ কয়েক হাজার মানুষকে আটকে রাখায় শহরটির মানবিক পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠেছে। তার ভাষায়, ‘বিদেশি নাগরিকসহ কয়েক হাজার মানুষকে জোরপূর্বক বন্দি করে রেখেছে জাতীয়তাবাদীরা।’ রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের এই প্রধানের অভিযোগ, ১৬টি দেশের প্রায় ৭ হাজার নাগরিক এবং ৫০টিরও বেশি বিদেশি জাহাজের ক্রুদের জিম্মি করে রেখেছে ইউক্রেনের সামরিক বাহিনী। গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ২০ লাখ ইউক্রেনীয়। অন্যদিকে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, প্রাণ বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হওয়া এসব মানুষের মধ্যে প্রায় ৮ লাখই শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম