ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে : জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ, ২০২২,  4:24 PM

news image

ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, “রাশিয়ানরা ‘ধীরে ধীরে’ অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাদের প্রচেষ্টা এখন পর্যন্ত প্রতিহত করে দিয়েছে এবং তাদেরকে থামিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী।” সোমবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনস্কি।  তিনি আরও দাবি করে যে ইউক্রেনের বাহিনী খারকিভ অঞ্চলে আরেকটি রাশিয়ান বিমান ভূপাতিত করেছে।

এ সময় রুশ যুদ্ধবিমানের পাইলটদের কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, “অবশ্যই তাদের মধ্যে হৃদয় বা আত্মা বলে কিছু নেই। এর পরিবর্তে তাদের রয়েছে শূন্যতা। অথচ এই হৃদয় বা আত্মাই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।” উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে মঙ্গলবার ২৭তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম