ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে রাজি বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২২,  10:45 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে উন্নত ‘রকেট সিস্টেম’ বা ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছেন। রাশিয়ার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র। বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এক প্রতিবেদনে জানায়—৭০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার এসব অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম দেবে, যা ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা না করার ‘আশ্বাস’ দেওয়ার পর উন্নত প্রযুক্তির এ ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত মতামতে (অপ-এড) বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন কূটনীতির মাধ্যমে শেষ হবে।

তবে, ইউক্রেনকে আলোচনার টেবিলে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই উল্লেখযোগ্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে হবে। ‘এ কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা ইউক্রেনীয়দের আরও উন্নত রকেট সিস্টেম ও যুদ্ধাস্ত্র সরবরাহ করব, যেগুলো ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মূল লক্ষ্যগুলোকে আরও সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম হবে,’ লেখেন বাইডেন। নতুন এ প্যাকেজে গোলাবারুদ, কাউন্টার ফায়ার রাডার, বেশ কয়েকটি উড়োজাহাজ নজরদারি রাডার, অতিরিক্ত জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ও অ্যান্টি-আরমার অস্ত্র রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চেয়েছেন, যা কয়েকশ মাইল দূরে রকেটের ব্যারেজ নিক্ষেপ করতে পারে। এর আগে বাইডেন মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, রাশিয়ায় পৌঁছাতে পারে—এমন রকেট ব্যবস্থা ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘রাশিয়ায় আক্রমণ করা যাবে—এমন রকেট ব্যবস্থা আমরা ইউক্রেনে পাঠাচ্ছি না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম