ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২২,  10:26 AM

news image

তবে কি যুদ্ধ আর আটকানো যাবে না?‌ ইউক্রেনে কি তবে হামলা করবেই রাশিয়া?‌ ম্যাক্সারের উপগ্রহ চিত্র সে ইঙ্গিতই দিচ্ছে। তাতে দেখা গেছে, ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুস, ক্রিমিয়া, পশ্চিম রাশিয়াতে বিপুল সেনা মজুদ করেছে রাশিয়া।গত ১০ ফেব্রুয়ারির উপগ্রহ চিত্রে দেখা গেছে, ক্রিমিয়ার অক্টিয়াব্রস্কোই বিমানঘাঁটিতে বিপুল বাহিনী রয়েছে। সঙ্গে রয়েছে যুদ্ধের সরঞ্জাম। অন্যদিকে ওই দেশেরই সিমফারোপোলের উত্তরে পরিত্যক্ত বিমান ঘাঁটিতে অন্তত ৫৫০টি তাঁবু ফেলা হয়েছে। পাশাপাশি বহু যানবাহনও ধরা পড়েছে উপগ্রহচিত্রে। পরিত্যক্ত ওই ঘাঁটিতে কেন এত তৎপরতা, সেই নিয়েই বাড়ছে সন্দেহ। ক্রিমিয়ার উত্তর-পশ্চিম উপকূলে স্লাভনে শহরের কাছে এবং নোভুজেরনয়ের কাছেও প্রচুর বাহিনীর আনাগোনা দেখা গেছে। অন্যদিকে,

বেলারুসের জিয়াব্রভকা বিমানঘাঁটিতেও হেলিকপ্টার, সেনার যান, বাহিনীর অস্তিত্ব টের পাওয়া গেছে। সেখান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে ইউক্রেন সীমান্ত। পশ্চিম রাশিয়াতেও একই ছবি ধরা পড়েছে উপগ্রহতে। সেখান থেকে ইউক্রেন সীমান্ত ১১৬ কিলোমিটার দূরে। এবার অনেকেই মনে করছেন, চীনে শীতকালীন অলিম্পিকের পরেই হয়তো ইউক্রেনে হামলা করবে রাশিয়া। আবার অনেকে মনে করছেন, তার আগেই হতে পারে যুদ্ধ। আমেরিকা এক প্রকার নিশ্চিত, যে রাশিয়া আক্রমণ করবেই। সে কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনও করেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।  সূত্রের খবর, পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বাইডেন বলেছেন- রাশিয়া যদি আক্রমণের দিকে আর এক ধাপও বাড়ায় তবে ওয়াশিংটন তার সকল মিত্রশক্তি নিয়ে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে। তাতে দ্রুত এবং ভয়াবহ মূল্য চোকাতে হবে দেশটিকে। বাইডেন আরও বলেন, ইউক্রেনে আর একবার আক্রমণের ফলে বহু মানুষের প্রাণ যাবে এবং তাতে রাশিয়ার ভাবমূর্তি খারাপ হবে। এদিকে পুতিনের অভিযোগ, রাশিয়ার দাবিতে সন্তোষজনক সাড়া দেয়নি আমেরিকা এবং ন্যাটো। রাশিয়ার দাবি ছিল, ইউক্রনকে ন্যাটোর অন্তর্গত হওয়া থেকে আটকাতে হবে এবং ন্যাটোকে পূর্ব-ইউরোপ থেকে সেনা সরাতে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম