ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইউক্রেনকে আরও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২২,  5:27 PM

news image

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ইউক্রেনকে ট্যাংক বা ভারী সাঁজোয়া যানবিধ্বংসী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানাল যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।   স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে ১০ কোটি মার্কিন ডলার মূল্যের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দেওয়া হবে। সাম্প্রতিক এ ঘোষণার মধ্য দিয়ে গত আগস্ট থেকে এ পর্যন্ত ষষ্ঠ দফায় ইউক্রেনকে বিভিন্ন সরঞ্জাম সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে,

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র একাই ইউক্রেনকে ১৭০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের জন্য নতুন-অনুমোদিত অর্থ ‘ইউক্রেনের বাড়তি জ্যাভলিন ক্ষেপণাস্ত্রের জরুরি প্রয়োজন মেটাবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এসব ভারী সাঁজোয়া যানবিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করে আসছে। এবং ইউক্রেন নিজেদের রক্ষা করতে কার্যকরভাবে এসব অস্ত্র ব্যবহার করে আসছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম