ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ রাখতে র‍্যাবের ৩ স্তরের নিরাপত্তা ঈদুল ফিতরেও বন্ধ থাকবে আল আকসা ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল চাপ বেড়েছে যমুনা সেতু মহাসড়কে, ২৪ ঘণ্টায় আয় ৩ কোটি টাকা কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

ইইউ’র ১৮ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  2:02 PM

news image

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এর আগে বেলজিয়াম থেকে রুশ স্থায়ী মিশনের ১৯ কর্মকর্তাকে বহিষ্কার করেছিল ইইউ। এ বিষয়ে গত ৫ এপ্রিল এক বিবৃতিতে ইইউ’র পক্ষ থেকে বলা হয়েছিল—ওই কূটনীতিকেরা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না, এমন কিছু কর্মকাণ্ডে জড়িত। পরে ইইউ’র প্রতিনিধি দলের প্রধান মার্কাস এডেরারকে তলবের পর তীব্র আপত্তি প্রকাশ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কয়েক দশক ধরে রাশিয়ার সঙ্গে ইইউ’র যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছিল, তা ধ্বংসের জন্য ইইউ দায়ী। মন্ত্রণালয় আরও জানায়, যত তাড়াতাড়ি সম্ভব,  ইইউ কূটনীতিকদের রাশিয়া ত্যাগ করতে হবে। এ ব্যাপারে মস্কোর ইইউ দূতাবাস বলেছে, এটি রাশিয়ার একটি ভিত্তিহীন পদক্ষেপ। রাশিয়ার এসব পদক্ষেপ আন্তর্জাতিকভাবে তাদের আরও বিচ্ছিন্ন করে দেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম