ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ইঁদুর মারা ফাঁদে বৃদ্ধের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২১,  9:47 PM

news image

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে আজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার চাকামইয়া ইউপির শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আজিম উদ্দিন ওই এলাকার মৃত আবেল উদ্দিন মুসুল্লির ছেলে।

চাকামাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান জানান, তারিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই মাষ্টার তার ধান খেতে ইঁদুর নিধনের জন্য তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। সকালে আজিম উদ্দিন ওই খেতে ঘাস কাটতে গিয়ে তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ থানায় নিয়ে আসে। কলাপাড়া থানার ওসি তদন্ত  আসাদুর রহমান জানান, খেতে বিদ্যুৎ সংযোগ কিভাবে দেয়া হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম