ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

আসন্ন কাউন্সিলে সম্পাদক পদের বিষয়ে যা বললেন কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  1:58 PM

news image

আওয়ামী লীগের আসন্ন ২২তম জাতীয় কাউন্সিলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সভাপতি পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নেই। সাধারণ সম্পাদক পদের বিষয়ে তিনি বলেন, এ পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছেন না বলেও জানান কাদের। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। সম্মেলনের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন ও সরকার পরিচালনার জন্য প্রস্তুত বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। আগামী ২৪ ডিসেম্বর (শনিবার) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম