ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

আশুলিয়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

#

ফয়জুল ইসলাম

৩০ নভেম্বর, ২০২১,  8:43 PM

news image

আশুলিয়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলে এলাহী কমিউনিটি সেন্টারে  এই সভা সম্পন্ন হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বর্ধিত সভায় আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্তর্গত শিমুলিয়া ইউনিয়ন, পাথালিয়া ইউনিয়ন, আশুলিয়া ইউনিয়ন এবং ইয়ারপুর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত চারটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আলাদা আলাদা ভাবে চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম উপস্থাপন এবং  সমর্থন করা হয়। সভা শেষে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন জানান, আগামীকাল (বুধবার) দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই নাম প্রেরণ করা হবে। সভায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, আমরা গণতান্ত্রিকভাবেই প্রতিটি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠাবো যেখানে তৃণমূলের নেতা-কর্মীদের পছন্দের বিষয়টি প্রাধান্য পাবে। ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন করবে মূলত ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।সভা শেষে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন জানান, আজ আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন করেছেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়জল হক। এছাড়াও তৃণমূলের সর্বাধিক ভোট পেয়েছি আমি। তাই আমার দাবী হলো আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের যে তালিকা পাঠানো হবে সেখানে যেন আমার নাম তালিকার এক নম্বরে থাকে। গতবারও আমি তৃণমূলের সবচেয়ে বেশী ভোট পেয়েও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে নির্বাচন করিনি। এবার আমি আশাবাদী।  ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু তৃণমূলের বেশী সমর্থন পেয়েছেন জানিয়ে তিনি বলেন, এবার এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পাবার ব্যাপারে আমি আশাবাদী। আশুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহাবুদ্দিন মাদবর জানান, এবার নৌকার মনোনয়ন পাবার বিষয়ে আমিও আশাবাদী। সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন প্রমুখ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম