ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন

#

১১ সেপ্টেম্বর, ২০২৪,  4:52 PM

news image

আবু হুরায়রা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলেতে শুনেছি, ‘কোনো বান্দা পাপে লিপ্ত হলো অথবা বলেছেন, কোনো পাপ করল। অতঃপর বলে, হে আমার রব, আমি পাপ করেছি অথবা বলে, পাপে লিপ্ত হয়েছি, আমাকে ক্ষমা করুন। তার রব বলেন, আমার বান্দা কি জানে তার রব রয়েছেন, যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য পাকড়াও করেন? আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ যে পরিমাণ চান সে বিরত থাকে। অতঃপর পাপে লিপ্ত হয় অথবা পাপ সংগঠিত করে, অতঃপর বলে, হে আমার রব! আমি দ্বিতীয় পাপ করেছি অথবা দ্বিতীয় পাপে লিপ্ত হয়েছি, আপনি তা ক্ষমা করুন। আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে তার রব রয়েছেন, যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য পাকড়াও করেন? আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ যে পরিমাণ চান সে বিরত থাকে। অতঃপর কোনো পাপ করে অথবা বলেছেন, পাপে লিপ্ত হয়।

তিনি বলেন, সে বলে—হে আমার রব, আমি পাপ করেছি অথবা পাপে লিপ্ত হয়েছি আবারও, আপনি আমার জন্য তা ক্ষমা করুন। আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে তার রব রয়েছেন, যিনি পাপ ক্ষমা করেন ও তার জন্য পাকড়াও করেন? আমি আমার বান্দাকে তিনবারই ক্ষমা করে দিলাম, সে যা চায় আমল করুক।’ (সহিহ বুখারি, হাদিস : ৭৫০৭)

আলোচ্য হাদিসের শিক্ষা হলো, মুমিন আল্লাহর দয়া ও ক্ষমা লাভের ব্যাপারে কখনো নিরাশ হবে না। অসংখ্য অগণিত ভুল হওয়ার পরও সে আল্লাহর দরবারে ফিরে আসবে এবং ক্ষমা প্রার্থনা করবে।

কেননা আল্লাহ তাঁর বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন।

আল্লাহ সবাইকে সঠিকভাবে তাওবা করার তাওফিক দিন। আমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম