ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

আলসেমি দূর করবে যেসব ব্যায়াম

#

লাইফস্টাইল ডেস্ক

২০ মার্চ, ২০২২,  5:28 PM

news image

ঘুম থেকে তড়িঘড়ি উঠে শরীরচর্চা করতে ইচ্ছে করে না অনেকেরই। আলসেমিতে নিজেকে অভ্যস্ত করে নিলে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনে বেগ পেতে হয়। তাই আলসেমি কাটিয়ে উঠতে যেকোনো কাজের প্রতি আগ্রহ বাড়ানোর খুব দরকার। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতেই করতে পারেন শরীরচর্চা। বিছানায় বসেই চটজলদি করে নিতে পারেন কয়েকটি ব্যায়াম, জেনে নিন সেগুলো কী কী।আলসেমিতে নিজেকে অভ্যস্ত করে নিলে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনে বেগ পেতে হয়

স্ট্রেচিং: দীর্ঘক্ষণ শুয়ে বা বসে থাকার ফলে পেশি স্বাভাবিক নমনীয়তা হারায়। পেশিকে সচল রাখতে হাত, পা মাঝেই মাঝেই প্রসারিত করে নেওয়া জরুরি। অফিসে বসে কাজ করার ফাঁকে বা ঘুম থেকে উঠে নিজেকে সচল রাখতে ‘স্ট্রেচিং’ খুবই উপকারী। 

রোল আপস: ঘুম থেকে উঠে অজান্তেই বিছানায় বসে অনেকে দুই হাত সামনের দিকে প্রসারিত করে পায়ের আঙুল ছোঁয়ার ভঙ্গিতে বসেন। এর পোশাকি নাম ‘রোল আপস’। কোমরের পেশি সচল রাখতে খুবই কার্যকর এই ব্যায়াম। আলসেমি কাটিয়ে উঠতে যেকোনো কাজের প্রতি আগ্রহ বাড়ানোর খুব দরকার

ক্রাঞ্চেস: পেটের অতিরিক্ত মেদ কমাতে ও সবল থাকতে এই ব্যায়ামটি করতে পারেন। বিছানায় শুয়ে হাঁটুকে ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে হাত দুটি মাথার নিচে রাখুন। মাথা ও ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকুন।

হিপ ব্রিজ: বিছানায় শুয়ে পায়ের সাহায্য কোমর থেকে নিতম্ব পর্যন্ত তুলুন। হাত দুটি শরীর স্পর্শ করে পাশে রাখুন। কোমরের মেদ কমাতে সাহায্য করে ‘হিপ ব্রিজ’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম