ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

আলজেরিয়ার দাবানলে অন্তত ২৬ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০২২,  10:32 AM

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জন নিহত এবং আরও ডজনখানেক মানুষ আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এলাকা এল টারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন। বুধবার সন্ধ্যা থেকে অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টারের মাধ্যমে বেশ কয়েকটি জায়গায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দাবানলের কারণে বিভিন্ন রাজ্যের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়,

এল টারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে ১৬টি জায়গায় আগুন লেগেছে। সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী মা ও তার ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সেখানকার কর্মকর্তারা জানান, আগুন কয়েক ডজন বাড়ি ও গ্রামে পৌঁছেছে। আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর দাবানলে আক্রান্ত হয়। এতে গত বছর ৯০ জন মারা গেছে বলে ধারণা করা হয় এবং এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। বুধবারের দাবানলে নিহতদের নিয়ে আলজেরিয়ায় গ্রীষ্মে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩০। সম্প্রতি ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশকে দাবানলে বিধ্বস্ত হতে দেখা গেছে- বিশেষ করে ইউরোপের ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, স্পেন ও ইতালি সবকটি দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গত সপ্তাহে বোর্দোর কাছে একটি ভয়াল দাবানলের সঙ্গে লড়াই করেছেন এক হাজারেরও বেশি দমকল কর্মী।-সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম