ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জুন, ২০২৬,  6:26 PM

news image

আর্জেন্টিনায় ১৪ বছর বয়সী এক কিশোরীর নির্মম হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। এ ঘটনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের আরও কার্যকর পদক্ষেপের দাবিতে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৩ মে আর্জেন্টিনার মধ্যাঞ্চলের এক শহরে বসবাসকারী আগোস্তিনা ভেগা নামে ওই কিশোরী তার মায়ের জন্য একটি উপহার সংগ্রহ করতে পরিবারের পরিচিত এক ব্যক্তির বাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেখানে তাকে যৌন নির্যাতনের পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ খণ্ডিত করা হয় বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর, গত শনিবার একটি ড্রেনেজ খাল থেকে আগোস্তিনার মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। এ ঘটনায় তার নিজ প্রদেশে আয়োজিত শোকসভা ও প্রতিবাদ কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। কিশোরীর হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার রাজধানী বুয়েনস আইরেসে আয়োজিত বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা সাম্প্রতিক বছরগুলোতে নিহত বা নিখোঁজ হওয়া নারী ও কিশোরীদের ছবি ও নামসংবলিত পোস্টার বহন করেন। এর মধ্যে আগোস্তিনা ভেগার ছবিও ছিল। আন্দোলনকারীরা নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আরও কঠোর ও কার্যকর সরকারি নীতি গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পর্যাপ্ত উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। প্রতিবাদকারীদের মতে, আগোস্তিনা ভেগার হত্যাকাণ্ড আর্জেন্টিনায় লিঙ্গভিত্তিক সহিংসতার ভয়াবহতা আবারও সামনে নিয়ে এসেছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম