ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী নাটোরের সিংড়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-দীপু মনি

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৫,  7:51 PM

news image

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানার সোহেল হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া কাফরুল থানার আতিক হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতের এজলাসে হাজির করে পুলিশ।

মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড় সংলগ্ন ময়ূর ভিলার সামনে ছাত্র-জনতার সঙ্গে বাদী মো. সোহেল রানা (৩৮) আন্দোলনে অংশগ্রহণ করেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের ওপর মারাত্মক হামলা চালানো হয়। এ সময় ভুক্তভোগী বাদী সোহেলের উরুতে গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরবর্তী সময় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত ১১ জুন মামলা দায়ের করেন বাদী সোহেল রানা। কাফরুল থানার মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম