ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আরেকটি ‘ঝড়’ আসছে ইউরোপে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১,  10:21 AM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। এ ব্যাপারে নিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেছেন, ইউরোপে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি এ অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেবে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, ‌‘আমরা দেখতে পাচ্ছি আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন এ অঞ্চলের আরও অনেক দেশে আধিপত্য বিস্তার করবে। এরই মধ্যে দুর্বল হয়ে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে আরও কিনারায় ঠেলে দেবে।’ মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে হ্যান্স ক্লুগ বলেন,

‘করোনার নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে হাসপাতালগুলো ভরে উঠতে পারে। স্বাস্থ্যব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাগুলো হুমকির সম্মুখীন হতে পারে। ইউরোপের দেশগুলোর সরকার ও কর্তৃপক্ষকে এখনই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’ ইউরোপে এরই মধ্যে কয়েকটি দেশ নতুন ধরন নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। জার্মানি অনুষ্ঠান সংক্ষেপ করাসহ বড়দিন পরবর্তী নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে, পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে পানশালা ও নাইটক্লাবগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত হোম অফিস বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে ১০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করেছে দেশটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম