ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

আরও ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২২,  3:10 PM

news image

এনআরবি গ্লোবাল ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আরও ১০ দিনের রিমান্ডে দিয়েছেন কলকাতার আদালত। তিন দিনের রিমান্ড শেষে আবারও ১৪ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১০ দিনের মঞ্জুর করেন। মঙ্গলবার (১৭ মে) দুপুরে কলকাতার আদালতে তোলা হয় তাদের। পি কে হালদারকে হেফাজতে নেওয়ার পর মামলার কতটা অগ্রগতি হয়েছে তা আদালতকে জানায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে সকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে ইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পি কে হালদারকে। এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো উত্তর দেননি। ভারতে কোন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে কি না সে বিষয়েও কোনো উত্তর দেননি তিনি। আর্থিক খাতে আলোচিত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গত ১৪ মে (শনিবার) পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেফতার করে ইডি। পরে আদালতে তোলা হলে তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকেই তাদের দেওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পি কে হালদারের অনেক সম্পদের সন্ধান পায় ইডি। এদিকে পি কে হালদারকে কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সাহায্য করেছিলেন কি না সে বিষয়টি তদন্ত করে দেখতে ইতোমধ্যেই মাঠে নেমেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। গ্রেফতারকৃত পি কে হালদারের কাছ থেকে তথ্য পেয়েই এমন ৪০ জনের নামের তালিকা প্রস্তুত করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। সেই তালিকায় রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজন প্রভাবশালী। এছাড়া কয়েকজন জমির দালাল এবং ব্যাংক কর্মকর্তাও রয়েছেন। ইতোমধ্যে দুটি বেসরকারি ব্যাংকের সঙ্গে কথা বলেছেন গোয়েন্দারা। ওই দুটি ব্যাংকের সন্দেহজনক লেনদেনের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম