ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

আমের ঝুরি আচার তৈরির রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

০২ জুন, ২০২২,  4:57 PM

news image

কাঁচাআম দিয়ে নানা স্বাদের আচার তৈরি করা যায়। তার কোনোটা টক, কোনোটা মিষ্টি। কোনোটা আবার টক-মিষ্টি-ঝাল স্বাদের। তবে আমের ঝুরি আচার অন্য আচারের চেয়ে আলাদা। কারণ, এটি রান্না করার কোনো ঝামেলা নেই। শুধু রোদে শুকিয়ে তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক, কাঁচাআমের ঝুরি আচার তৈরির রেসিপি—

উপকরণ
কাঁচাআম (ঝুরি করে কাটা) ১ কেজি, পেঁয়াজ কুচি আধা, কাঁচামরিচ ফালি ১০০ গ্রাম, আস্ত রসুন কোয়া ২০০ গ্রাম। এ ছাড়া শুকনো মরিচ ৭-৮টি, সরিষার তেল ২৫০ গ্রাম, কালো জিরা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ ও চিনি- ২ চা চামচ।

প্রণালি
প্রথমে আমের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। এরপর ঝুরি করে কেটে লবণ মাখিয়ে রোদে দিন। পেঁয়াজ কুচি ও মরিচ চার ফালি করে কেটে নিন। এবার পেঁয়াজ ও মরিচ আলাদাভাবে রোদে দিন। এভাবে দুই-তিন দিন রোদে শুকিয়ে নিন। এরপর অন্যসব উপকরণ শুকনো আম, পেঁয়াজ ও মরিচের সঙ্গে মেখে কাঁচের বয়ামে রাখুন। এবার তাতে সরিষার তেল দিন। মাঝে মাঝে বয়ামসহ রোদে দেবেন। এভাবে রেখে এক-দুই বছর এই আচার খেতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম