ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আল জায়েদ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২২,  10:19 PM

news image

সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফার মৃত্যুর একদিন পর শনিবার সংযুক্ত আরব আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের এই দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম বলছে, আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। শেখ মোহাম্মদের সৎ ভাই শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বেশ কয়েক বছর ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

শুক্রবার ৭৩ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুর পরদিন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেশটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী কর্তৃপক্ষ সুপ্রিম কাউন্সিলের বৈঠক আহ্বান করা হয়। ডব্লিউএএম বলছে, শনিবার সংযুক্ত আরব আমিরাতের শেখদের শাসিত সাতটি রাজ্যের শাসকরা সুপ্রিম কাউন্সিলের এক বৈঠকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার সিদ্ধান্ত নেন। পশ্চিমা দুনিয়ায় ‌‘এমবিজেড’ নামে ব্যাপক পরিচিত শেখ মোহাম্মদকে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম হিসেবে মনে করা হয়। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের স্নাতক এই ক্রাউন প্রিন্স উপসাগরীয় অঞ্চলের অন্যতম সেরা সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম