ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

আমাদের মতো অস্ত্র আর কোনো দেশের নেই: পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৪,  5:09 PM

news image

পশ্চিমাদের বেশ বড় হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘তৃতীয় বিশ্বযুদ্ধ যখন সম্ভাব্য’ তখন অস্ত্র নিয়ে দেওয়া তার হুমকি বেশ চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট পুতিন বলেন, আমাদের কাছে যেসব অস্ত্র আছে, বিশ্বের আর কোনো দেশের কাছে সেসব নেই। তিনি ‘ওরেশনিক’ নামে মধ্যপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন বলেও জানান। এর আগে বৃহস্পতিবার এ ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা করা হয়। এরপর রুশ প্রতিরক্ষা বিভাগের শীর্ষ প্রতিনিধি ও নিজের নিরাপত্তা পরিষদের সদস্যদের বৈঠকে বসেন পুতিন।   সেখানে তিনি ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। যেহেতু রাশিয়া নতুন হুমকির সম্মুখীন, এ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন অত্যাবশ্যক বলে মন্তব্য করেন পুতিন। ‘ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত আছে। যেকোনো সময় এসব কাজে লাগানো হবে’ বলেও ওই বৈঠকে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের এ অস্ত্রকে আটকে দেওয়া যাবে না। আমাদের কাছে এর মজুত রয়েছে, যা ব্যবহারের জন্য প্রস্তুত। এর পরপরই ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন পুতিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম