ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

আমাদের দেশটা পঙ্গু হয়ে গেছে: ওবামা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২২,  10:46 AM

news image

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দেন, গল্প শোনান, গান শোনান; কিন্তু তাদের মনের মধ্যে চিন্তা— আগামীকাল তাদের বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পর কিংবা খোলা জায়গায় নিয়ে যাওয়ার পর, তাদের সঙ্গে কী ঘটবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীর হামলার পর এসব কথা বলেন ওবামা। এ ঘটনায় এক শিক্ষকসহ ২১ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের প্রতি বারাক ওবামা ও তার স্ত্রী মিশেলের পক্ষ থেকে শোক জানান তিনি। বলেন,

স্যান্ডি হুকের প্রায় ১০ বছর পর এবং বাফেলোর ১০ দিন পর আমাদের দেশটি পঙ্গু হয়ে গেছে, ভয়ে নয়, কিন্তু একটি বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দল যারা এই ট্র্যাজেডিগুলো প্রতিরোধ করতে সাহায্য করতে পারে, কিন্তু তারা এতে কোনো আগ্রহই দেখায় না। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, পদক্ষেপ, যে কোনো ধরনের পদক্ষেপের জন্য ইতোমধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। ২০১৫ সালে, যখন তিনি ক্ষমতা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট গণমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন বন্দুক আইন সংস্কার করতে ব্যর্থ হয়েছে তার প্রশাসন। রাষ্ট্রপতি হিসেবে এটি ছিল তার সবচেয়ে বড় হতাশা। তিনি বলেন, আমাদের জন্য এ সমস্যা সমাধান করতে না পারাটা ছিল কিছুটা দুঃখজনক।  সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম