ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

আমাকে চুপ করানো যাবে না: রাশিদা তালিব

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর, ২০২৩,  10:52 PM

news image

মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতা রাশিদা তালিবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস হয়েছে। গাজায় ইসরাইলের নির্বিচার হামলা ও তাতে মার্কিন সরকারের সমর্থনের সমালোচনা করায় এই নিন্দা প্রস্তাব আনা হয়। তবে ফিলিস্তিনি বংশোদ্ভূত এই নারী আইনপ্রণেতা বলেছেন, তাকে চুপ করানো যাবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিরোধী শিবির রিপাবলিকানদের আনা প্রস্তাবটি ২৩৪-১৮৮ ভোটে গৃহীত হয়েছে। এমনকি ক্ষমতাসীন রাশিদা তালিবের ডেমোক্র্যাট দলীয় কিছু সদস্যও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে গাজায় অব্যাহত ইসরাইলি আক্রমণের বিষয়ে রাশিদা তালিবের সমালোচনাকে ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান বলে অভিযোগ তোলা হয়েছে।  প্রসঙ্গত, গাজা ইস্যুতে সমালোচনা করায় রাশিদার বিরুদ্ধে এটি আনুষ্ঠানিকভাবে শাস্তি দেওয়ার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগেও তার বিরুদ্ধে এমন প্রস্তাব আনা হয়েছে। খবরে বলা হয়েছে, তবে মঙ্গলবার কথা বলার সময় ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন এই আইনপ্রণেতা বলেছেন, তাকে চুপ করানো যাবে না। ‘কোনো সরকারই সমালোচনার ঊর্ধ্বে নয়। ইসরাইল সরকারের সমালোচনা করা ইহুদি-বিরোধী ধারণাটি একটি অত্যন্ত বিপজ্জনক নজির স্থাপন করে এবং এটিকে আমাদের জাতির মানবাধিকারের পক্ষে কথা বলার ক্ষেত্রে বিভিন্ন কণ্ঠস্বরকে থামিয়ে দিতে ব্যবহৃত হয়েছে,’ বলেন  রাশিদা তালিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম