ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আমাকে আনফলো করুন, কিছুই বলব না: হিনা খান

#

বিনোদন ডেস্ক

১১ মে, ২০২৫,  10:57 AM

news image

ক্যানসারের সঙ্গে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান কতটা লড়াকু মনোভাবাপন্ন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার নিন্দুকদের উদ্দেশে তার বার্তা যেন আরও একবার তার লড়াকু মানসিকতার প্রমাণ দিল। পেহেলগামে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হিনা, অপারেশন সিঁদুরকে সমর্থন করেছিলেন। শুধুমাত্র সে কারণে নেটিজেনদের একাংশের বাঁকা কথা শুনতে হয়েছে হিনাকে। তবে তাকে নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না অভিনেত্রী। নিন্দুকদের উদ্দেশে ইনস্টাগ্রামে জবাব দিলেন তিনি। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন,‘আমি সারাজীবন সীমান্তে ওপারের মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে ভারতকে সমর্থন করেছি। অনেকেই আমাকে কটাক্ষ করেছেন, শাপশাপান্ত করেছেন, কেউ কেউ আবার আমাকে আনফলোও করে দিয়েছেন। অনেকে আবার আনফলো করার হুমকিও দিয়েছেন। কটাক্ষের সঙ্গে আমার শারীরিক অবস্থা, পরিবার এবং আমার বিশ্বাসও জড়িয়ে। আমি আপনাদের থেকে সমর্থন আশা করি না। আপনারা নিজেকেই সমর্থন করুন। আমি শুধু মানবিক আচরণ আশা করেছিলাম। যতটা আমি করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনার এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না। আমি শুধু দেশকে সমর্থন করব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম