ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪

আবু সাঈদ হত্যা: এএসআই আমিরসহ ৪ আসামি ট্রাইব্যুনালে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৫,  6:33 PM

news image

জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত এএসআই আমির হোসেনসহ চার আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১৫ জুন) সকালে পুলিশের প্রিজনভ্যানে করে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর তিন আসামি হলেন, কন্সটেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করেছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে শুনানি হবে। এছাড়া, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কন্সটেবল শফিকুল ইসলাম, কন্সটেবল আকরাম হোসেন, কন্সটেবল ফাহিম ও কন্সটেবল মাহমুদুল হাসান সজিবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায়ও তদন্ত শেষ করতে না পারায় সময় আবেদন করেছে প্রসিকিউশন। অপরদিকে যাত্রাবাড়ী এলাকায় একটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় ও তদন্ত শেষ করতে সময় চেয়েছে প্রসিকিউশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম