ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফের হরমুজ বন্ধ করল ইরান এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান ইউএইচএফপিও সম্মেলনে প্রধানমন্ত্রী প্রথম হজ ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন খুলনা রেলওয়ে পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু ৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা জ্বালানি মন্ত্রণালয়ের

আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

#

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  1:13 PM

news image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুরের ইসলামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি ইসলামপুরে আত্মগোপন করে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি। তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম