ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ফের হরমুজ বন্ধ করল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৬,  10:38 PM

news image

মাত্র একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার(১৮ এপ্রিল) দুপুরে দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিশেষ বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার মাত্র একদিনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি খুলে দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই ফের সামরিক নির্দেশে জলপথটি বন্ধ করে দেওয়া হলো। জার্মানির সংবাদ সংস্থা ডয়চে ভেলে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় ইরান সরকার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য এক অতি সংবেদনশীল এলাকা। প্রতিদিন এই পথ দিয়ে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই পথে যাতায়াত করে। তাই যেকোনো ধরণের নিয়ন্ত্রণ বা অবরোধ বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানে। ইরানি সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। আগের মতোই প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ পুরোপুরি সামরিক বাহিনীর তদারকিতে থাকবে। তারা আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কোনো ধরণের বহিরাগত হস্তক্ষেপ তারা মেনে নেবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম