ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

আবার বাড়েছে বিটকয়েনের দাম, ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৩,  4:48 PM

news image

আবার বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। মঙ্গলবারও (২৪ অক্টোবর) শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দর বেড়ে গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর ইকোনমিক টাইমস'র। খবরে বলা হয়, আলোচ্য কার্যদিবসে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ক্রিপ্টোটির দাম স্থির হয়েছে ৩৪ হাজার ৮৭২ ডলারে। গত দেড় বছরের মধ্যে যা সবচেয়ে বেশি। আগের কার্যদিবসে বিটকয়েনের দাম বেড়েছিল ১০ শতাংশ। দৈনিক ভিত্তিতে গত ১ বছরের মধ্যে তা ছিল সর্বোচ্চ। এ প্রেক্ষাপটে ক্রিপ্টো বাজার চড়া হয়। শিগগিরই একটি এক্সচেঞ্জ-ট্রেডেড বিটকয়েন ফান্ড (ইটিএফ) আসছে বলে গুঞ্জন বেড়েছে। এটি অনুমোদন দিতে পারে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এমনটি হলে ফান্ডটির অধীনে চলে যাবে বিটকয়েনের মালিকানা। এতে অনলাইন মুদ্রাটির নিরাপত্তা বাড়বে।  বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্যাক্সোর প্রধান বিনিয়োগ কর্মকর্তা স্টিন জ্যাকবসেন বলেন, লোকজন যখন অধিক হারে কোনও সম্পদ ব্যবহার শুরু করেন, তখন সেই সম্পদের মূল্য বেড়ে যায়। সুতরাং ইটিএফ বড় বিনিয়োগকারী তৈরি করবে। সেই সঙ্গে বিটকয়েনের তারল্য বাড়াবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম