ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

আবার করোনা পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুলাই, ২০২৬,  3:00 PM

news image

পাবনায় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। গতকাল শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্স, একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং দুজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ ছাড়া হাসপাতালের এক কর্মীর মেয়েরও করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত আরেকজন ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা, তার বয়স ৩৩ বছর।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মামুন আব্দুল্লাহ জানান, গত ১০ মে উপজেলার ৪৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে সাতজনের করোনা শনাক্ত হয়। এর আগে ৯ মে হাসপাতালের এক ইপিআই টেকনিশিয়ানের করোনা শনাক্ত হয়। এরপর হাসপাতালের অন্য কর্মীদেরও নমুনা পরীক্ষা করা হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে যাতায়াত নিয়ন্ত্রণে লকডাউন কার্যকর করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ওইসব বাড়ি থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া কোয়ারেন্টিনে থাকা পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। সূত্র : দৈনিক কালবেলা 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম