ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

আবারো বিতর্কমূলক মন্তব্যে সারা আলী খান

#

বিনোদন ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১,  3:00 PM

news image

সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান যেন বিতর্কমূলক মন্তব্য করতেই বেশি ভালোবাসেন। এবার সে মন্তব্যের তালিকায় আরও একটি যোগ হলো। পছন্দের পাত্র হিসেবে তিনি বলিউডের বিবাহিত নায়কদের নাম বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জি নিউজ। সম্প্রতি কফি উইথ করণের বিশেষ পর্বে 'অতরঙ্গী রে' ছবির প্রচারে এসেছিলেন সারা আলি খান ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ধনুষ।

সারা যখনই করণের শোয়ে আসেম ততবারই কোনও না কোনও মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েন। এবারও তার ব্যতিক্রম হলো না। করণ প্রশ্ন করেন নিজের স্বয়ম্বরে কাকে কাকে দেখতে চান সারা। সারার সাবলিল উত্তর শুনে চমকে যান ধনুষ ও করণ। কারণ সাইফ কন্যা বলেন, তিনি রণবীর সিং, বিজয় দেবেরাকোন্ডা, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানকে দেখতে চান। সারার মুখে এই নামগুলো শুনে তাকে সাবধান করেন করণ জোহার। মজা করে করণ বলেন, যাদের নাম নেওয়া হয়েছে তাদের স্ত্রীরা দেখছে। এর উত্তরে সারা বলেন, আশা করি তাদের স্বামীরাও দেখছেন। সারার বোল্ড উত্তর শুনে অবাক হন ধনুষও।  তবে শুধু সারার সয়ম্বর নিয়েই নয়, আরও অনেক বিষয় নিয়েই এই এপিসোডে মজা করেন করণ। ধনুষকে তিনি জিগেস করেন, যদি একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে তিনি রজনীকান্ত হয়ে গেছেন তাহলে কী করবেন। উত্তরে ধনুষ বলেন, তিনি রজনীকান্ত হয়েই থেকে যাবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম