ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আবারও বিয়ে করছেন তাসনুভা তিশা

#

বিনোদন প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২২,  10:49 AM

news image

ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা বিয়ে করছেন। আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তার বিয়ে। পাত্রের নাম সৈয়দ আজগর। তিনি হাই ভোল্টেজ নামের একটি এজেন্সিতে কর্মরত রয়েছেন। রবিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমকে অভিনেত্রী নিজেই খবরটি নিশ্চিত করেছেন। এটি তিশার তৃতীয় বিয়ে। ইতোমধ্যে আজগরের সঙ্গে আংটি বদল সম্পন্ন হয়েছে বলে জানান তাসনুভা তিশা। গত ১ জানুয়ারি অভিনেত্রীর বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সেরে নেন তারা। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই পরীমণিরনির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই পরীমণির

তিশা বলেন, ‘আজগরের সঙ্গে আমার পরিচয় হয় ২০২০ সালের ডিসেম্বরে। প্রথম দিকে কেবল চ্যাটিং আর ফোনালাপ ছিল। সেই আলাপেই একে-অপরের প্রতি দুর্বল হয়ে পড়ি। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।’ তিশা জানান, আজগরের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার প্রথম দিকেই এসব বিষয় জানিয়ে দেন। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি শুরুতেই তাকে আমার সম্পর্কে সবকিছু জানাই। এরপর আমরা দুজনেই সিরিয়াস হয়ে যাই সম্পর্কে। পরিবারকে জানানোর পর তারাও সম্মতি দেন। ওর পরিবার আমাকে খুব পজিটিভলি নিয়েছেন। এজন্য আমি অনেক বেশি খুশি।’‘আমি ছবিটির শুটিং-ডাবিং কিছুই করিনি, তাও ছবিটি রিলিজ হচ্ছে’‘আমি ছবিটির শুটিং-ডাবিং কিছুই করিনি, তাও ছবিটি রিলিজ হচ্ছে’ আগাম ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবেই আকদ করবেন তিশা ও আজগর। এরপর পরিস্থিতি বুঝে বড় আয়োজন করবেন।এর আগে ভালোবেসে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে চার বছরের মাথায় এই সংসার ভেঙে যায়। তার আগেও এই অভিনেত্রীর আরেকটি সংসার ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম