ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

আবারও বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ নভেম্বর, ২০২১,  11:00 AM

news image

আবারও বায়ুদূষণে বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লী। গেল কয়েক দিনে দূষণের মাত্রা একটু কম থাকায় ধীরে ধীরে ছন্দে ফিরছিল স্বাভাবিক জনজীবন। কিন্তু রোববার সকাল থেকেই আবারও ঘন ধোঁয়াশায় ঢেকে যায় দিল্লীর আকাশ। সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে সাতটাতেই দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ছিল ৩৮৬। যা ‘খুব খারাপ’ শ্রেণির মধ্যে পড়ে।

পিছিয়ে নেই দিল্লি সংলগ্ন বাকি দুই শহর গুরুগ্রাম আর নয়ডাও। রোববার সকালে এই দুই জায়গাতেও একিউআইয়ের মাত্রা ছিল যথাক্রমে ৩৫৫ এবং ৩৯১। পরিবেশবিদেরা জানাচ্ছেন, দিল্লির যা পরিস্থিতি, তাতে শহরবাসীদের স্বাস্থ্যের উপরে ভয়ঙ্কর খারাপ প্রভাব পড়তে চলেছে। বাড়তে পারে শ্বাসকষ্টও। অন্তত আগামী দু’দিন দিল্লির আবহাওয়া এমন খারাপই থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। স্মিতা নামে দিল্লির এক বাসিন্দা বলেন, ‘‘আজ সকাল থেকেই ধোঁয়াশার জন্য সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমাদের। প্রতি বছরই পড়শি রাজ্যগুলি ফসলের নাড়া পুড়িয়ে দূষণের মাত্রা বাড়িয়ে দেয়। সরকারের উচিত এ নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া।’’ রাজধানীর আরও এক বাসিন্দার কণ্ঠেও ক্ষোভ। বিজয় শর্মা নামে ওই ব্যক্তি বললেন, ‘‘দূষণের জন্য ভোরবেলা সাইকেল চালানোর সময় কমিয়ে দিয়েছি। কিন্তু এখন তো মনে হচ্ছে কোনও গ্যাস চেম্বারে রয়েছি।’’ দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে দিল্লিতে নির্মাণকাজ আগামী কয়েক দিনের জন্য আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি সরকার। কথা ছিল, সোমবার থেকে স্কুল-কলেজ-সহ বাকি শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে। তবে বর্তমান পরিস্থিতিতে  এনিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দূষণের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ট্রাক ছাড়া বাকি ট্রাকের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল পরিবেশ মন্ত্রণালয়। যা আজ থেকে স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থি আবার খারাপ হওয়ায় ৩০ নভেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দিল্লী প্রশাসন। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম