ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ অন্তত ৫০, রোগী সরিয়ে নিল ফায়ার সার্ভিস-বিজিবি রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ ‎বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের বিধান নিয়ে হাইকোর্টের রুল ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Barguna YfP Committee-এর সামাজিক জবাবদিহিতা অ্যাডভোকেসি কার্যক্রমের সফল সমাপ্তি

আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২২,  11:21 AM

news image

বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের স্বর্ণের অলংকারের দাম ভরিতে বাড়ছে ১ হাজার ৫০ টাকা। এতে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়াচ্ছে ৭৯ হাজার ৩১৫ টাকা। আজ বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৬৪২ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা পর্যন্ত। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি গতকাল মঙ্গলবার বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

পরবর্তী সময় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নান সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়। দক্ষিণ সুদানে ব্যানব্যাট-৫ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনদক্ষিণ সুদানে ব্যানব্যাট-৫ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৯ হাজার ৩১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৫ হাজার ৬৯৯ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ৯৬৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬৪২ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৪ হাজার ৬২ টাকা। এর মাধ্যমে চলতি বছরে দেশের বাজারে তিন দফা বাড়ল স্বর্ণের দাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম