ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

আবারও জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মার্চ, ২০২৩,  5:08 PM

news image

ফের দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার সকালে দেশটির পূর্ব উপকূল থেকে সাগরে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে ওইসব প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া সোমবার সকালে তার পূর্ব উপকূল থেকে সাগরে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার সকাল ৭টা ৪৭ মিনিটে উত্তর কোরিয়ার নর্থ হোয়াংহাই প্রদেশ থেকে দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেগুলো প্রায় ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) আকাশে ওড়ে। জাপান সরকারের মতে, নিক্ষেপ করা ওই দু’টি ক্ষেপণাস্ত্রই জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে হচ্ছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম